একদম শুরুর সময়কার ছোট ছোট প্যাকেজিং

একটা মোবাইল বিক্রি করে শুরু… আজ হাজারো রান্নাঘরের ভরসা

২রা জুলাই ২০২৩

এই দিন মাসালিজ শুরু হয়েছিল মাত্র ২০,০০০ টাকা দিয়ে। যে টাকা এসেছিল নিজের ব্যবহার করা মোবাইল বিক্রি করে…

সাইকেল ছেড়ে বাইকে করে ডেলিভারি দেয়া

২০ কেজি হলুদ, ২০ কেজি মরিচ নিয়ে শুরু

ছোট ছোট প্যাকেট বানিয়ে সাইকেলের পিছনে ক্যারেট বেঁধে
দোকান থেকে দোকানে ঘুরে বেড়ানো

কেউ চিনতো না, কেউ নিতে চাইতো না…

ভাগিনার সাইকেলের পিছনে ক্যারেট বেঁধে গ্রামের ভাঙা রাস্তায় করে,

কখনো কখনো কাদা-বৃষ্টির মধ্যে ২০ কিলোমিটার পর্যন্ত প্যাডেল চালিয়ে

দোকান থেকে দোকানে গিয়ে প্রতিদিন একই কথা,

“ভাই, আমার মশলাটা একবার ট্রাই করে দেখেন…”

একটা ব্যবসা থেকে একটা ব্র্যান্ড

ধীরে ধীরে ডেলিভারি বাড়ল, কাজ বাড়ল… আর তার সাথে বাড়তে লাগল মানুষের বিশ্বাস।

একটা সময় গিয়ে মনে হলো, এটা শুধু একটা ব্যবসা না, এটা অনেক মানুষের ভরসার জায়গা হয়ে গেছে। Hafiz Food ততদিনে নিজের জায়গা তৈরি করে ফেলেছে।

কিন্তু মনের ভেতর একটা চিন্তা বারবার আসত, “আমরা কি শুধু পাইকারিতেই থেমে থাকব?”

ইচ্ছে ছিল, আমাদের পণ্য যেন সরাসরি পৌঁছে যায় প্রতিটা ঘরের রান্নাঘরে… যেখানে প্রতিদিন রান্না হয়, যেখানে স্বাদের আসল গল্পটা তৈরি হয়।

সেই ইচ্ছা থেকেই Hafiz Food’র কনজিউমার ফাস্ট ব্র্যান্ড হিসেবে লঞ্চিং হয় Masaliz

২০২৫ সালের রমজানে মাসালিজ আনুষ্ঠানিকভাবে শুরু করলেও সত্যি বলতে, এই যাত্রা শুরু হয়েছিল অনেক আগেই… মানুষের ভরসায়।

Vision (আমাদের স্বপ্ন)

সেই সাইকেলের দিন থেকে আজ পর্যন্ত আমাদের যাত্রা অনেকটা পথ পেরিয়েছে।
আর পুরো পথ জুড়েই বজায় রেখেছি মশলার সুষম মান

এখন আমাদের লক্ষ্য একটাই, সহজ ও সুস্বাদু রান্নার প্রতিশ্রুতি নিয়ে পৌঁছে যাওয়া প্রতিটি রাধুনির কাছে, রান্নার সময়টা স্বাছন্দ্যপূর্ন করতে।

Mission (আমাদের প্রতিশ্রুতি)

আমরা শুরু করি মাটির কাছ থেকে, কৃষকের মাঠ থেকে সরাসরি সংগ্রহ করি প্রতিটি কাঁচামাল।

তারপর যত্ন নিয়ে ধোয়া, শুকানো, আর নিখুঁতভাবে ব্লেন্ডিং হয় শেফের নিজস্ব ফর্মুলায়।

প্রতিটি ধাপে সর্র্বোচ্চ দায়িত্বশীলতার সাথে সেরা মশলার নিশ্চয়তা দেয়া যেন আপনি পরিবারের সাথে খেতে বসে থাকেন নিশ্চিন্ত।

একটা ছেলে একদিন মোবাইল বেচেছিল। স্বপ্ন বেচেনি!
সেই স্বপ্ন আজ পৌঁছে গেছে আপনার রান্নাঘরে…

মাসালিজের প্রতিটা প্যাকেটে - আছে একটা ভাঙা সাইকেলের গল্প, কাঁদা ভেজা ভাঙা রাস্তায় হেঁটে চলার দৃঢ়তা, আর আছে একটা প্রতিশ্রুতি যা কখনোই বদলায়নি। প্রথমবার রান্নায়, সেটা ধরা দেবে।